Skip to main content

Posts

Showing posts from January, 2020

Secret and hidden traffic sources for cpa and affiliate marketing

online  mane

ভালোবাসি তোমায় বলতে পারিনি

##ভালোবাসি তোমায় বলতে পারিনি## ভালোবাসি তোমায় কখনো বলতে পারিনি। ভালোবাসি তোমায় কখনো সামনে আসতে পারেনি। ভালোবাসি তোমায় কখনো তোমায় দেখতে পারিনি। ভালোবাসি তোমায়,তুমি লজ্জা পাবে বলে আমি নিজেকে আড়ালে রেখেছি। ভালোবাসি তোমায়, তুমি কষ্ট পাবে বলে নিজের ইচ্ছে গুলো বেঁধে রেখেছি। ভালোবাসি তোমায়, তুমি হারিয়ে যাবে বলে স্বপ্নের ভুবনে মায়ার জালে বন্দি রেখেছি তোমায়।

বিনা টাকায় ইউটিউব থেকে প্রেয় সব কিছু শেখা গেলেও টাকা দিয়ে ইউডেমি সাইটের মাধ্যমে খরচ করে শেখেন কেন,,??

বেশিরভাগ ক্ষে ত্রে ই উটিউবের কোর্সগুলো ঠিকঠাক  অর্গানাইজ করা থাকেনা  প্রায় সব কোর্স শুধু ফান্ডামেন্টাল নিয়ে থাকে এবং প্রজেক্ট  ভিত্তিক টিউটোরিয়াল নেই বললেই চলে ,। ইউডেমিতে আপনি বেশ ভালো ভালো লেকচারার পাবেন, তাদের অনেকেই বিভিন্ন বুটক্যাম্পে কয়েক হাজার ডলার চার্জ করে থাকেন, আপনি সেই হাজার ডলারের লেকচার মাত্র ১০/১২ ডলারে পেয়ে যাচ্ছেন। তাদের ভিডিও কোয়ালিটি এবং ডিটেইল বিশ্লেষণ আপনাকে অনেক খুঁটিনাটি বিষয় জানতে সাহায্য করবে যা কিনা ব্যাক্তিগত প্রজেক্টের পাশাপাশি বিভিন্ন ইন্টারভিউতেও কাজে আসবে। তাছাড়া তারা আপনাকে ব্যাক্তিগত সমস্যায়ও সরাসরি সাহায্য করবে। খালি প্রশংসা করলে মনে হবে আমি এডভার্টাইজ করছি— উদেমিতে খারাপ কোর্সও আছে, প্রচুর! আপনাকে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে ভালো কোর্স খুঁজে নিতে হবে, তাহলেই তুলনা করে বুঝবেন ইউটিউব কেন যথেষ্ট নয়।

কখন এমন হয়েছে কি কোন একজনের সঙ্গে ঝগডা ঝাঁটি করার পর আপনি তার প্রেমে পডেন

হ্যাঁ, হয়েছে বৈকি! সেটাও আবার এই  বাংলাতেই। তাও আবার যে সে লোকের সাথে না, একদম খোদ  রকস্টার  মাসরুফ  ভাই এর সাথে। আচ্ছা,তাহলে গল্পটা শুরু থেকেই বলি। বেশ কিছুদিন আগে আমি একটা উত্তর অনুবাদ করেছিলাম,  একজন প্রবীণ পুলিশ অফিসার হিসেবে আপনি এমন কিছু কি কখনও দেখেছেন, যা আপনাকে অবাক করেছে? । সেখানে আমি নির্বোধের মতো একটি বাংলাদেশী ঘটনার (আসল ঘটনাটি ছিল পাকিস্তানের) ছবি জুড়ে দি।  অরিন্দম পাল  বাবু আমায় সতর্ক করেন যে কাজটা ঠিক হয়নি, কিন্তু আমি ওনার কথায় কর্ণপাত করি না। তারপর একদিন  মাসরুফ  ভাইও আমায় বেশ কড়া করে দু চার কথা শুনিয়ে দেন। আর আমিও গোঁয়ার এর মতো ওনার সাথে ঝগড়া জুড়ে দি। মাঝখান থেকে  শাহ্জালাল  ভাই আমাদের ঝগড়া থামাতে এসে, দু চারটে গালি খেয়ে যান। তবে এখন আমি বনে গেছি মাসরুফ ভাই এর একজন গুণমুগ্ধ (কিছুটা রুপমুগ্ধও বটে) ভক্ত। ইতিমধ্যে ওনার সাথে একবার ফোনালাপ ও হয়ে গেছে। ওনার লেখার প্রেমে তো আগেই পড়েছিলাম এখন ওনার গলারও প্রেমে পড়ে গেছি। এখন ভয় হচ্ছে, ওনার সাথে যখন সামনা সামনি দেখা হবে তখন আনন্দে অজ্ঞান না হয়ে যাই। ...

আপনি একজনকে ভালোবাসেন আর আপনাকে একজন ভালোবাসে, তাহলে আপনার মতে এদের মধ্যে কাকে বেছে নেওয়া উচিত এবং কেন?

আপনি একজনকে ভালোবাসেন আর আপনাকে একজন ভালোবাসে, তাহলে আপনার মতে এদের মধ্যে কাকে বেছে নেওয়া উচিত এবং কেন? বেছে তাকেই নেওয়া উচিত যাকে আপনি ভালবাসেন…আর যে আপনাকে ভালবাসে | কী, গুলিয়ে গেল? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি— আপনি যে একজনকে ভালবাসেন আর আপনাকে যে একজন ভালবাসে তারা যে  একই  মানুষ নন এমন ইঙ্গিত প্রশ্নে কোথাও দেওয়া হয়েছে কী? তাহলে দুজনকে আলাদা না ভেবে একই মানুষ বলে ধরে নিতেও কোনো বাধা নেই | মুস্কিল আসান!

না দেখে, শুধু ফোনে কথা বলেই কাউকে ভালোবেসে ফেলা যায় কি?

প্রশ্নকর্তা কে জানিনা।আগেই বলে রাখি গুছিয়ে লিখতে খুবই অদক্ষ আমি।সেই হাতেই লিখছি।😄 প্রশ্নটা খুবই কমন।কেনোনা আজকালকার internet -এর যুগে এই ঘটনা খুবই স্বাভাবিক।আর তাই আমিও এটির শিকার। আসলে যেটা হয়, কাউকে দেখে, শুনে, সামনাসামনি কথা বলে যে ভালোবাসার জন্ম হয় তাতে নান্দনিক সৌন্দর্যবোধ ,রূপ, আচার-ব্যবহার, স্টাইল ইত্যাদি সবগুলোই প্রকাশ পায়। এভাবে যে ভালোবাসাগুলো গড়ে ওঠে সেগুলিতে মৌখিক ভালোবাসা, দৃষ্টি আকর্ষণ ,কানেকশন হয় চোখের।কিন্তু কাউকে কখনও চোখে না দেখে শুধুমাত্র ফোনে কথা বলেও ভালোবাসা জন্মায় মানব হৃদয়ে।এই ভালোবাসায় থাকে না কোনো দৃষ্টি আকর্ষণ, নান্দনিক সৌন্দর্যের বেড়াজাল, যা থাকে তা হলো কেবল দুটি হৃদয়ের অদৃশ্য টান(mind connecting talk,heart connection),স্বার্থহীন দুটি আত্মার মিলনেচ্ছাময় গভীর আকুতি। নাহ্, তাই বলে সবসময় যে এমনটাই ঘটবে তা নিশ্চিতভাবে আমি কেন,কেউ-ই বলতে পারবে না।আর আমি দৃশ্যমান ভালোবাসাকে ছোট করছিনা। আগে বলেছি যে আমার জীবনেও এমন ঘটেছে।এখন আমরা একে অপরের খুবই ভালো বন্ধু, এককথায় পরিপূরক। ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙂

শুরু হয়েছে আরও এক নতুন বছর। এই বছরে নিজের জন্যে কী কী শেখার লক্ষ্য রেখেছেন?

এমন প্রশ্ন করার জন্য ধন্যবাদ দিদিভাইকে।আমার নিজেকে আরো একবার শেখার মানদণ্ডে দাঁঁড় করানোর জন্য। নতুন বছরের কথা যখন এল ,তখন আপনাকে HAPPY NEW YEAR 2020 আমার তরফ থেকে। আমার মনে হয় পৃথিবীতে শেখার কোনো সীমা নেই।অফুরন্ত এই সীমানা।তবে একবারেই তো আর সব শেখা সম্ভব নয়।আপনার প্রশ্ন অনুযায়ী এই বছরের জন্য আলাদা করে শেখার মধ্যে যে বিষয়গুলো আমার ভাবনায় স্থান পেয়েছে তা: 1.প্রথমেই বলবো নিজেকে শেখার মানুষিকতায় শিক্ষিত করতে চাই,নাহলে হয়তো আমি শিখতেই পারবো না। 2.নতুন কিছু জানার আগ্রহটা প্রবল।তাই পড়াশোনার পাশাপাশি বই পড়ার জন্য সময় বের করতে চাই। 3.জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় বা হয়েছে, যার কাছ থেকে যে ধরনের আচরণ, ব্যবহার, উপদেশ, সাহায্য, কষ্ট,অপমান ইত্যাদি পেয়েছি সেগুলো গুছিয়ে নিয়ে নিজেকে আরও উন্নত মনষ্ক করে গড়ে তুলতে চাই, জানি না কতটা কি পারবো,তবে চেষ্টার ত্রুটি নেই। 4.আর সবকিছুর আগে নিজের ফ্যামিলি এবং বন্ধুদের নিয়ে আবারও একটা ভালো বছরের অভিঙ্গতা সঞ্চার করতে চাই।এটাও শেখার একটি ধাপ। 5.ইংরেজিতে কথা বলায় খুবই অপটু,ইচ্ছা আছে এ বিষয়ে উন্নতির।ইত্যাদি… নিজের ক্ষুদ্র...

প্রেমে পড়ার জন্য কোন বিষয়গুলো দায়ী?

আপনার প্রশ্ন শুনে বুঝতে পারছিনা যে আপনি বৈজ্ঞানিক ভাবে জানতে চেয়েছেন নাকি সাভাবিক বিষয় জানতে ছেয়েছেন তবে আমি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিচ্ছি। মানুষের হৃদয় থেকে এক ধরনের ইলেক্ট্রোমেগনেটিক ফিল নিসরিত হয়। কখন কখন মানুষের চতুর দিকে কয়েক ফিট পর্যন্ত এর রেস পাওয়া যায়। এর মাত্রা নির্ভর করে আবেগের ধরনের উপর৷  যখন মানুষ প্রেমে পরে তখন তার ভিতরে কিছু রাসায়নিক পরিবর্তন আসে। এতে কল কাটি নারে কয়েক ধরনের হরমন৷ ১ম ধাপ- প্রেমে পরার প্রথম থাপে সামনে চলে আসে  টেস্ট্রোট্রনার  ও  এস্ট্রোজেন  নামের এক ধরনের হরমন। এর কারনে মানুষ তার সংগির প্রতি দুর্বল হয়ে পরে এবং তাকে পাবার জন্য মরিয়া হয়ে উঠে। ২য় ধাপ— প্রেমে পরার ২য় ধাপে সারা দেয়  মনোয়ামাইন  নামের এক ধরনের স্নায়ু কোষ যেমন  ডোপামাইন । এর কারনে মানুষ তার সংগির প্রতি প্রচুর আকর্ষণ অনুভব করে। নিকটিন গ্রহন করলেও ঠিক এই স্নায়ু কোষ সারা দেয়। তাই বলাই যেতে পারে প্রেম পরা মানুষ নেশা গ্রস্থ মানুষ এর মত। এবং এটা সত্যিকার অর্থেই মানুষ্কে সাময়িক ভাবে পাগল করে তোলে৷ ৩য় ধাপ - ৩য় ধাপে কল কাঠি নারে...

কোনও মেয়েকে প্রভাবিত করার সর্বোত্তম উপায় কী?

প্রেমে পড়িয়া পড়িয়া পুড়িয়া পুড়িয়াও আমার আজও জানা হয় নাই কেন এতবার প্রেমে পড়িয়াছি। এ এক মারাত্মক রোগ। একদিন বৌ এর সঙ্গে বসে হিসেব করে দেখলাম ৫৮ নম্বরে বিয়ে করেছি। বিয়ের পরেও লিটিল লিটিল প্রেম আসিয়াছিল, বৌকে বলিনাই। কারণ আমি শান্তিপ্রিয় মানুষ। মার খাওয়ার বাসনা মোটেও নাই। লোকে বলে প্রেম জীবনে একবার হয়, কিন্তু আমি দেখিয়াছি যাদের মন প্রেমে পুড়েও মরে না তাদের বারবার প্রেম হয়। এবার প্রেমে পড়ানোর উপায় বলি, মানে পাতি বাংলায়  ইমপ্রেস   করা আরকি … ………………………………… যারা কথা বলতে পারে, মানে কথার জাদুগর তারাই সবচেয়ে বেশি মেয়েকে ইমপ্রেস করতে পারে। টাকা গাড়ি বাড়ি বহু ব্যটাছেলের আছে কিন্তু সেই গাড়িতে চাপার মতো কেউ নাই, বাড়িটা যেন আশ্রম। মেয়েরা দায়িত্ববান ছেলের প্রতি খুব আকৃষ্ট হয়। আত্মসম্মান, আত্মমর্যাদা থাকাটা অত্যন্ত জরুরি। মুখের চেয়ে চোখে বেশি কথা বলার দক্ষতা থাকা একান্তই দরকার। সত্যি কথা বলার সাহস থাকতে হবে। তার চেয়েও বড়, মিথ্যে কথাবলায় প্রচণ্ড শক্তিশালী হতে হবে। মিথ্যে কথা মানে, আমার বাবার এই আছে ওই আছে, আমি এই আমি সেই নয় কিন্তু… স্বপ্ন বুনতে জানতে হবে, যেন তোমার মুখের ক...

মেয়েরা কোনও ছেলেকে ভালোবেসে ফেললে, সেটা কীভাবে তার পছন্দের মানুষকে বুঝিয়ে দেয়?

আগেই বলে নেই আমি কিন্তু সবার মতো এতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না । তাই এই মুহূর্তে মাথায় যে কথাগুলো ঘুরছে সেগুলোই না হয় বলছি। 😌 ভালোবাসা !! ব্যাপারটা কেমন যেন । কখন যে কে কার প্রেমে পড়ে যায় তা কেউ জানে না । যাই হোক এখন উত্তরে আসি । মেয়ে মানুষ কিন্তু অনেক রহস্যময়ী। আপনি নিজেই বুজতে পারবেন না সে কখন আপনাকে ভালোবেসে ফেলেছে। 😂তারা কোনোদিন কাউকে ভালোবাসলেও সেটা সহজে মুখে প্রকাশ করবে না । যাকে বলে বুক ফাটে তো মুখ ফাটে না । 😌সে যদি আপনাকে ভালোবাসে সেটা সে আকার ইঙ্গিতে প্রকাশ করবে আর সেটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। ❤️️ যেভাবে বুঝবেন সে আপনাকে ভালোবাসে : ১) প্রতিদিনই আপনার এবং আপনার পরিবারের খোঁজ খবর নিবে। ২) কিছু না কিছুর মধ্যে দিয়েই আপনাকে বুঝাবে আজ তার মন খারাপ। ৩) দিন শেষে আপনাকে সব বলবে যে সে আজকে কী করেছে আবার আপনার কাছ থেকেও জানতে চাইবে ❤️️ ৪) আপনি কোনো ভুল করলে সেটা নিয়ে আপনাকে অনেক কথাই শোনাবে। এইখানে কিন্তু আপনাকে বুজতে হবে যে এগুলোর মানে ভালোবাসা । ৫) প্রায়ই আপনার কাছ থেকে জানতে চাইবে আপনার কি পছন্দ , কি অপছন্দ । ৬) আপনার বিপদে-আপদে সে যতটা সম্ভব আপনাকে...

আপনাকে যদি বলা হয়, আমার জীবনকে উন্নত করার জন্য একটা পরামর্শ দিতে, তাহলে কী পরামর্শ দেবেন?

একটি নয়, কয়েকটি পরামর্শ দিতে চাইব। এগুলো সবই জীবনে উন্নতি করতে কিংবা সুখী হতে ভীষণ জরুরী। আপনার ইচ্ছেমতো বেছে নিন একটি কিংবা ভাল লাগলেই সবকটিই। চেষ্টা করে দেখতে দোষ কি! "শিখতে থাকুন" জীবনে শেখার কোন শেষ নেই। প্রতিটি পদক্ষেপে, আশেপাশের মানুষের কাছ থেকে, একটা বটগাছের কাছ থেকে কিংবা নদীর কাছ থেকে শিক্ষা নিন। যত জ্ঞান অর্জন করবেন, তত জীবন সহজতর এবং উপভোগ্য হয়ে উঠবে। একটা বট গাছ আপনাকে শেখাবে কিভাবে শত অত্যাচার বিনা প্রতিবাদে সহ্য করে রোদ ঝড় জলে সেই অত্যাচারকারীদেরই কি করে আশ্রয় দিতে হয়। আকাশের মত মহান হোন, অন্তর হোক সাগরের মত বিশাল। একটা স্রোতস্বিনী আপনাকে শেখাবে নিজের গতিতে চলতে। কারো জন্যে জীবন থেমে থাকে না। বয়ে যাও, অনির্বাণ শিখার মত জ্বলতে থাকো। "অল্পে তুষ্ট থাকুন" আমরা যত পাই, তত চাই। এত আছে তবু আরো চাই। এই চাওয়ার শেষ কিন্তু আপনার আমার হাতেই। অল্পে তুষ্ট হওয়ার অভ্যেস করুন।চর্চা করতে থাকুন, আপনা আপনি এই গুন একদিন আপনার ভেতর স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে। "ভালো শ্রোতা হোন" সবাই জ্ঞান বিলাতে ভালবাসে। সবাই বলতে ভালবাসে। সবাই বক্তা হতে চায়।...

জীবনে কোন কোন অভিজ্ঞতাগুলি একবারের জন্য হলেও নেওয়া উচিত?

এটির আসল উত্তর ছিল:  জীবনে কোন কোন অভিজ্ঞতা গুলো একবারের জন্য হলেও নেওয়া উচিত? অনেক অভিজ্ঞতা আছে যেগুলো নেওয়া উচিত, তার মধ্যে থেকে কিছু অভিজ্ঞতার কথা নিচে উল্লেখ করতেছি: টাকা বিহীন পুরো একদিন বাসা থেকে দূরে ঘুড়তে যাওয়া, এই সময় আপনি টাকার গুরুত্ব আপনার জীবনে কতোটা বিরাজ করে তার পুরোটাই বুঝতে পারবেন। বন্ধুদের টাকা ধার দেওয়া: আপনি ধার দেওয়ার ৮০% টাকা ফেরত পাবেন না। তারপরেও টাকা ধার দিলে প্রকৃত বন্ধু খুঁজে চিনতে কঠিন হবে না। অচেনা জায়গায় ঘুড়ে আসা: হঠাৎ কোন অচেনা জায়গা থেকে ঘুড়ে আসতে পারেন, যেহেতু অচেনা জায়গা তাই নতুন অনেক কিছু শিখতে পারবেন। একাই দেশের বাইরে ঘুড়তে যাওয়া (দেশ থেকে সব কিছুই টিকিট & হোটেল নিশ্চিত করে নিবেন)। এখানে অসংখ্য নতুন নতুন কিছু শিখতে পারবেন। এয়ার ট্রাভেল করা, নতুন নিয়মকানুন জানতে পারবেন & মেঘের উপরে উড়ে যাওয়ার অবিজ্ঞতা বেশ মজাদার। বেনাপোল দিয়ে ভারতে যেতে পারেন, আপনি এমন অবিজ্ঞতা পাবেন আর কোন দিন যেতে ইচ্ছাও করতে না😂😋। Skydiver দিতে পারেন, অনেক অবিজ্ঞতায় ভরপুর, যদিও আমি এখনও এই অবিজ্ঞতাটা নিতে পারি নাই। নিঃস্বার্থ ভাবে কোন অপরিচিত মানুষ...

ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এ দুটি কী কাজে লাগে?

ধরুন আপনার ঘরের সামনে একটা মেইলবক্স আছে, কেউ চিঠি পাঠালে ডাকবাহক সেটা ঐ মেইলবক্সে রেখে যান। আপনার মেইলবক্সটা একদম ইউনিক, এর রঙ, আকার ডিজাইন সব আলাদা। কিন্তু ডাকবাহক বা চিঠির প্রেরকের এই মেইলবক্সের ধরণ কেমন তা জানার কোন দরকার নেই। তারা শুধু আপনার ঠিকানাটা জানলেই চলবে। এখানে মেইলবক্সটা হলো আপনার MAC বা Media Access Control Address, এবং আপনার ঠিকানা হলো IP বা Internet Protocol Address. MAC অ্যাড্রেস আপনার ডিভাইস, অর্থাৎ যে কানেকশন রিসিভ করবে তার সাথে সম্পর্কিত, IP অ্যাড্রেস আপনার ঐ ডিভাইসের ঠিকানার সাথে সম্পর্কিত। ইন্টারনেটের সাথে এদের সম্পর্কটা একটু আলাদা, আপনি যদি রাউটার ব্যাবহার করেন, তাহলে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস রাউটারের ম্যাক অ্যাড্রেসের সাথে সম্পর্ক স্থাপন করবে। আপনার রাউটার আবার আপনার সার্ভিস প্রোভাইডারের রাউটারের সাথে যুক্ত হবে, এখানে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কিন্তু প্রথম রাউটার পর্যন্ত গিয়েই শেষ, পরের কানেকশন গুলো এই ম্যাক অ্যাড্রেসটি আর দেখতে পাবেনা (এটি দেখলেও তাতে কোন সিকিউরিটি রিস্ক নেই)। অন্যদিকে IP অ্যাড্রেস ইন্টারনেটে রিকুয়ে...

আবাসিক হোটেলের বিছানার চাদর সাদা হয় কেন?

ঘুরতে গেলে হোটেলে তো থেকেছেন নিশ্চয়ই। সব হোটেলের বিছানার চাদর এবং বালিশের কভার সাদা! মনে হতেই পারে হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হয় কেন? এর পেছনেও কিছু গল্প আছে। চলুন একটু জেনে নেই। নব্বয়ের দশকের শুরুতে ওয়েস্টিন হোটেল গ্রুপ তাদের হোটেলের ঘরগুলোতে সাদা বালিশ, চাদর, তোয়ালের ব্যাপক ব্যবহার শুরু করে। সে সময় ইউরোপ এবং আমেরিকার কয়েকটি নামী হোটেলে সাদা চাদর, বালিশ ব্যবহারের চলন ছিল। তবে ১৯৯০ এর দিকে ওয়েস্টিন এবং শেরাটন হোটেলের ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন হুভার-ই ওয়েস্টিন হোটেল গ্রুপের ঘরগুলোতে সাদা চাদর, বালিশ ব্যবহারের পরামর্শ দেন। এ ক্ষেত্রে কয়েকটি যুক্তিও দিয়েছিলেন হুভার। এরিন হুভার এর যুক্তি ছিল, সাদা চাদর, বালিশ হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে। এনে দেয় মানসিক তৃপ্তি। এরিন হুভারের যুক্তি মেনে এই পদ্ধতির ব্যবহারের ফলে ওয়েস্টিনের হোটেলগুলোর ব্যবসা অনেকটাই বেড়েও যায়। অতিথিদের পছন্দের হোটেলের তালিকার জায়গা করে নেয় ওয়েস্টিনের হোটেলগুলো। পরবর্তীকালে প্রায় সকলেই এই পন্থা অনুসরণ করতে শুরু করেন। সাদা রং অনেক বেশি আলোর প্রতিফলন ঘটায়। তাই সাদা চাদর, বালি...

টেক নিউজ

protom  posr