Skip to main content

আপনাকে যদি বলা হয়, আমার জীবনকে উন্নত করার জন্য একটা পরামর্শ দিতে, তাহলে কী পরামর্শ দেবেন?


একটি নয়, কয়েকটি পরামর্শ দিতে চাইব। এগুলো সবই জীবনে উন্নতি করতে কিংবা সুখী হতে ভীষণ জরুরী। আপনার ইচ্ছেমতো বেছে নিন একটি কিংবা ভাল লাগলেই সবকটিই। চেষ্টা করে দেখতে দোষ কি!

"শিখতে থাকুন"
জীবনে শেখার কোন শেষ নেই।
প্রতিটি পদক্ষেপে, আশেপাশের মানুষের কাছ থেকে, একটা বটগাছের কাছ থেকে কিংবা নদীর কাছ থেকে শিক্ষা নিন। যত জ্ঞান অর্জন করবেন, তত জীবন সহজতর এবং উপভোগ্য হয়ে উঠবে।
একটা বট গাছ আপনাকে শেখাবে কিভাবে শত অত্যাচার বিনা প্রতিবাদে সহ্য করে রোদ ঝড় জলে সেই অত্যাচারকারীদেরই কি করে আশ্রয় দিতে হয়।
আকাশের মত মহান হোন, অন্তর হোক সাগরের মত বিশাল।
একটা স্রোতস্বিনী আপনাকে শেখাবে নিজের গতিতে চলতে। কারো জন্যে জীবন থেমে থাকে না। বয়ে যাও, অনির্বাণ শিখার মত জ্বলতে থাকো।
"অল্পে তুষ্ট থাকুন"
আমরা যত পাই, তত চাই। এত আছে তবু আরো চাই। এই চাওয়ার শেষ কিন্তু আপনার আমার হাতেই। অল্পে তুষ্ট হওয়ার অভ্যেস করুন।চর্চা করতে থাকুন, আপনা আপনি এই গুন একদিন আপনার ভেতর স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে।
"ভালো শ্রোতা হোন"
সবাই জ্ঞান বিলাতে ভালবাসে। সবাই বলতে ভালবাসে। সবাই বক্তা হতে চায়। কিন্তু ভাল শ্রোতা হওয়া কিন্তু এক অনন্য এবং অপরিহার্য যোগ্যতা। ভাল শ্রোতা হোন, জ্ঞানের পরিধি বাড়বে। সেই সাথে লোকে আপনাকে ভালও বাসবে। কঠিন কাজ, এইটে নিজেই এখনো আয়ত্তে আনতে পারছি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি।
"রেগে গেলেন ত হেরে গেলেন"
হঠাৎ রেগে গিয়ে এমন কিছু বলে ফেললেন, যা আপনার বলা উচিৎ হয় নি। "কথা আর বন্দুকের গুলি কিন্তু একই জিনিস"। একবার ছুড়ে দিলে আর ফেরত নেয়া যায় না। তাই ভেবে চিন্তে কথা খরচ করুন।
একটা ছোট্ট গল্প বলি,
কুমির ভরা এক পুকুরের সামনে এক রাজকুমারীর স্বয়ম্বর সভার আয়োজন করা হল। সভায় ঘোষণা দেয়া হল, যে এই কুমির ভরা পুকুর সাঁতরে পাড়ে উঠতে পারবে সেই পাবে রাজকন্যা, সাথে তাঁর অর্ধেক রাজত্ব। রাজকুমারী বলে কথা। শত শত নওজোয়ান তাঁর পাণিপ্রার্থী। ভিড়ের মাঝে এক তরুণ দাড়িয়ে ছিল পুকুরের কাছ ঘেঁষেই। সে ঝপ করে পুকুরে পড়ে গেল। প্রাণপণে সাঁতরে সে সেই ভয়ংকর পুকুরের পাড়ে উঠতে সক্ষম হল। উপস্থিত জনতা, বিস্ময়ে তাকিয়ে আছে তাঁর দিকে। কিন্তু সেই তরুণ পাড়ে উঠেই চিৎকার করে উঠল, কে আমাকে ধাক্কা দিয়েছিল পুকুরে! সাহস থাকে ত সামনে আসুক।









গল্পের এই তরুণ শুধুমাত্র রেগে যাওয়ার কারণেই রাজকন্যা এবং অর্ধেক রাজত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ হারালো। সে যদি মাথা ঠান্ডা রাখতো তাঁর ভবিষ্যৎ মুহূর্তেই পাল্টে যেতে পারত। আমাদের বেলায় কিন্তু এই ব্যাপারটাই প্রযোজ্য। :)
চরম বিপর্যয়ের মুহূর্তেও চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখতে।
আর একটা কথা, সবাইকে খুশি করা যায় না। এই ব্যাপারটা যত দ্রুত বুঝবেন ততোই মঙ্গল। কে কি ভাবলো এ নিয়ে চিন্তা করা বাদ দিন। সবাই কি ভাববে এই নিয়ে যদি আপনিই ভাবেন, আপনার ভাবনাটা কে ভাববে।
নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালবাসুন, নিজের খেয়াল রাখতে ভুলবেন না। দিন শেষে, নিজেকে ভালবাসতে না পারলে জীবনে উন্নতি, সুখ কোনটাই সম্ভব নয়।
Hmsa Ruhan

Comments

  1. How to Play Baccarat - The Worrione
    The main objective of baccarat is to 1xbet korean win a big win and the best part worrione of it all. The main choegocasino goal of baccarat is to win a big number of different tricks.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অ্যাফিলিয়েট মার্কেটিং কী?

                                    অ্যাফিলিয়েট মার্কেটিং হ'ল যখন কোনও প্রকাশক বা সংস্থা আপনাকে তাদের সাইটে প্রচার করার সময় তাদের করা প্রতিটি বিক্রয়ের একটি কাট দেয়।  কোর্স থেকে শুরু করে ওয়েব হোস্টিংয়ের বই, টেপ এবং ডিভিডি পর্যন্ত প্রচুর বিভিন্ন অনুমোদিত সুযোগ রয়েছে। অ্যাফিলিয়েট বিপণনকারীকে সাবধান করুন সামান্য পরিশ্রমের জন্য দ্রুত নগদ করার প্রতিশ্রুতি দেয় পিরামিড স্কিমগুলি সরবরাহ করে ছায়াময় সাইটগুলির দ্বারা প্রায়শই অ্যাফিলিয়েট বিপণনকে "সমৃদ্ধ দ্রুত কুইক স্কিম" হিসাবে চিহ্নিত করা হয়।  কোনও ভুল করবেন না Smart স্মার্ট প্যাসিভ আয়ের প্যাট ফ্লাইনের মতো সফল অনুমোদিত বিপণনকারীরা  শ্রোতা গড়ার এবং টেকসই প্যাসিভ ইনকাম আনতে পারে এমন মানসম্পন্ন সামগ্রী তৈরির দিকে  প্রচুর  প্রচেষ্টা চালিয়েছে।  অগ্রিম ফ্রন্টে প্রচুর কাজ করার প্রত্যাশা — তবে আপনি যদি আপনার কার্ডগুলি সরাসরি খেলেন তবে আপনি সময়ের সাথে সাথে আয়ের শক্ত উত্স তৈরি করতে পারেন। সফল অ্য...

ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এ দুটি কী কাজে লাগে?

ধরুন আপনার ঘরের সামনে একটা মেইলবক্স আছে, কেউ চিঠি পাঠালে ডাকবাহক সেটা ঐ মেইলবক্সে রেখে যান। আপনার মেইলবক্সটা একদম ইউনিক, এর রঙ, আকার ডিজাইন সব আলাদা। কিন্তু ডাকবাহক বা চিঠির প্রেরকের এই মেইলবক্সের ধরণ কেমন তা জানার কোন দরকার নেই। তারা শুধু আপনার ঠিকানাটা জানলেই চলবে। এখানে মেইলবক্সটা হলো আপনার MAC বা Media Access Control Address, এবং আপনার ঠিকানা হলো IP বা Internet Protocol Address. MAC অ্যাড্রেস আপনার ডিভাইস, অর্থাৎ যে কানেকশন রিসিভ করবে তার সাথে সম্পর্কিত, IP অ্যাড্রেস আপনার ঐ ডিভাইসের ঠিকানার সাথে সম্পর্কিত। ইন্টারনেটের সাথে এদের সম্পর্কটা একটু আলাদা, আপনি যদি রাউটার ব্যাবহার করেন, তাহলে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস রাউটারের ম্যাক অ্যাড্রেসের সাথে সম্পর্ক স্থাপন করবে। আপনার রাউটার আবার আপনার সার্ভিস প্রোভাইডারের রাউটারের সাথে যুক্ত হবে, এখানে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কিন্তু প্রথম রাউটার পর্যন্ত গিয়েই শেষ, পরের কানেকশন গুলো এই ম্যাক অ্যাড্রেসটি আর দেখতে পাবেনা (এটি দেখলেও তাতে কোন সিকিউরিটি রিস্ক নেই)। অন্যদিকে IP অ্যাড্রেস ইন্টারনেটে রিকুয়ে...