Skip to main content

শুরু হয়েছে আরও এক নতুন বছর। এই বছরে নিজের জন্যে কী কী শেখার লক্ষ্য রেখেছেন?


এমন প্রশ্ন করার জন্য ধন্যবাদ দিদিভাইকে।আমার নিজেকে আরো একবার শেখার মানদণ্ডে দাঁঁড় করানোর জন্য।
নতুন বছরের কথা যখন এল ,তখন আপনাকে HAPPY NEW YEAR 2020 আমার তরফ থেকে।
আমার মনে হয় পৃথিবীতে শেখার কোনো সীমা নেই।অফুরন্ত এই সীমানা।তবে একবারেই তো আর সব শেখা সম্ভব নয়।আপনার প্রশ্ন অনুযায়ী এই বছরের জন্য আলাদা করে শেখার মধ্যে যে বিষয়গুলো আমার ভাবনায় স্থান পেয়েছে তা:
1.প্রথমেই বলবো নিজেকে শেখার মানুষিকতায় শিক্ষিত করতে চাই,নাহলে হয়তো আমি শিখতেই পারবো না।
2.নতুন কিছু জানার আগ্রহটা প্রবল।তাই পড়াশোনার পাশাপাশি বই পড়ার জন্য সময় বের করতে চাই।
3.জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় বা হয়েছে, যার কাছ থেকে যে ধরনের আচরণ, ব্যবহার, উপদেশ, সাহায্য, কষ্ট,অপমান ইত্যাদি পেয়েছি সেগুলো গুছিয়ে নিয়ে নিজেকে আরও উন্নত মনষ্ক করে গড়ে তুলতে চাই, জানি না কতটা কি পারবো,তবে চেষ্টার ত্রুটি নেই।
4.আর সবকিছুর আগে নিজের ফ্যামিলি এবং বন্ধুদের নিয়ে আবারও একটা ভালো বছরের অভিঙ্গতা সঞ্চার করতে চাই।এটাও শেখার একটি ধাপ।
5.ইংরেজিতে কথা বলায় খুবই অপটু,ইচ্ছা আছে এ বিষয়ে উন্নতির।ইত্যাদি…

নিজের ক্ষুদ্র সামান্য চিন্তাভাবনার প্রকাশ।ভুল ত্রুটি মার্জিত করবেন।😊😊

Comments

Popular posts from this blog

অ্যাফিলিয়েট মার্কেটিং কী?

                                    অ্যাফিলিয়েট মার্কেটিং হ'ল যখন কোনও প্রকাশক বা সংস্থা আপনাকে তাদের সাইটে প্রচার করার সময় তাদের করা প্রতিটি বিক্রয়ের একটি কাট দেয়।  কোর্স থেকে শুরু করে ওয়েব হোস্টিংয়ের বই, টেপ এবং ডিভিডি পর্যন্ত প্রচুর বিভিন্ন অনুমোদিত সুযোগ রয়েছে। অ্যাফিলিয়েট বিপণনকারীকে সাবধান করুন সামান্য পরিশ্রমের জন্য দ্রুত নগদ করার প্রতিশ্রুতি দেয় পিরামিড স্কিমগুলি সরবরাহ করে ছায়াময় সাইটগুলির দ্বারা প্রায়শই অ্যাফিলিয়েট বিপণনকে "সমৃদ্ধ দ্রুত কুইক স্কিম" হিসাবে চিহ্নিত করা হয়।  কোনও ভুল করবেন না Smart স্মার্ট প্যাসিভ আয়ের প্যাট ফ্লাইনের মতো সফল অনুমোদিত বিপণনকারীরা  শ্রোতা গড়ার এবং টেকসই প্যাসিভ ইনকাম আনতে পারে এমন মানসম্পন্ন সামগ্রী তৈরির দিকে  প্রচুর  প্রচেষ্টা চালিয়েছে।  অগ্রিম ফ্রন্টে প্রচুর কাজ করার প্রত্যাশা — তবে আপনি যদি আপনার কার্ডগুলি সরাসরি খেলেন তবে আপনি সময়ের সাথে সাথে আয়ের শক্ত উত্স তৈরি করতে পারেন। সফল অ্য...

আপনাকে যদি বলা হয়, আমার জীবনকে উন্নত করার জন্য একটা পরামর্শ দিতে, তাহলে কী পরামর্শ দেবেন?

একটি নয়, কয়েকটি পরামর্শ দিতে চাইব। এগুলো সবই জীবনে উন্নতি করতে কিংবা সুখী হতে ভীষণ জরুরী। আপনার ইচ্ছেমতো বেছে নিন একটি কিংবা ভাল লাগলেই সবকটিই। চেষ্টা করে দেখতে দোষ কি! "শিখতে থাকুন" জীবনে শেখার কোন শেষ নেই। প্রতিটি পদক্ষেপে, আশেপাশের মানুষের কাছ থেকে, একটা বটগাছের কাছ থেকে কিংবা নদীর কাছ থেকে শিক্ষা নিন। যত জ্ঞান অর্জন করবেন, তত জীবন সহজতর এবং উপভোগ্য হয়ে উঠবে। একটা বট গাছ আপনাকে শেখাবে কিভাবে শত অত্যাচার বিনা প্রতিবাদে সহ্য করে রোদ ঝড় জলে সেই অত্যাচারকারীদেরই কি করে আশ্রয় দিতে হয়। আকাশের মত মহান হোন, অন্তর হোক সাগরের মত বিশাল। একটা স্রোতস্বিনী আপনাকে শেখাবে নিজের গতিতে চলতে। কারো জন্যে জীবন থেমে থাকে না। বয়ে যাও, অনির্বাণ শিখার মত জ্বলতে থাকো। "অল্পে তুষ্ট থাকুন" আমরা যত পাই, তত চাই। এত আছে তবু আরো চাই। এই চাওয়ার শেষ কিন্তু আপনার আমার হাতেই। অল্পে তুষ্ট হওয়ার অভ্যেস করুন।চর্চা করতে থাকুন, আপনা আপনি এই গুন একদিন আপনার ভেতর স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসবে। "ভালো শ্রোতা হোন" সবাই জ্ঞান বিলাতে ভালবাসে। সবাই বলতে ভালবাসে। সবাই বক্তা হতে চায়।...

ম্যাক অ্যাড্রেস ও আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এ দুটি কী কাজে লাগে?

ধরুন আপনার ঘরের সামনে একটা মেইলবক্স আছে, কেউ চিঠি পাঠালে ডাকবাহক সেটা ঐ মেইলবক্সে রেখে যান। আপনার মেইলবক্সটা একদম ইউনিক, এর রঙ, আকার ডিজাইন সব আলাদা। কিন্তু ডাকবাহক বা চিঠির প্রেরকের এই মেইলবক্সের ধরণ কেমন তা জানার কোন দরকার নেই। তারা শুধু আপনার ঠিকানাটা জানলেই চলবে। এখানে মেইলবক্সটা হলো আপনার MAC বা Media Access Control Address, এবং আপনার ঠিকানা হলো IP বা Internet Protocol Address. MAC অ্যাড্রেস আপনার ডিভাইস, অর্থাৎ যে কানেকশন রিসিভ করবে তার সাথে সম্পর্কিত, IP অ্যাড্রেস আপনার ঐ ডিভাইসের ঠিকানার সাথে সম্পর্কিত। ইন্টারনেটের সাথে এদের সম্পর্কটা একটু আলাদা, আপনি যদি রাউটার ব্যাবহার করেন, তাহলে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস রাউটারের ম্যাক অ্যাড্রেসের সাথে সম্পর্ক স্থাপন করবে। আপনার রাউটার আবার আপনার সার্ভিস প্রোভাইডারের রাউটারের সাথে যুক্ত হবে, এখানে আপনার ফোন বা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কিন্তু প্রথম রাউটার পর্যন্ত গিয়েই শেষ, পরের কানেকশন গুলো এই ম্যাক অ্যাড্রেসটি আর দেখতে পাবেনা (এটি দেখলেও তাতে কোন সিকিউরিটি রিস্ক নেই)। অন্যদিকে IP অ্যাড্রেস ইন্টারনেটে রিকুয়ে...